`কটন ক্যান্ডি'র গুণে টেলিভিশন হবে কম্পিউটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

`ফ্ল্যাট স্ক্রিন' টেলিভিশনের সঙ্গে `কটন ক্যান্ডি' নামের ইউএসবি ড্রাইভ সদৃশ একটি ডিভাইস যুক্ত করলেই টেলিভিশনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত কম্পিউটারে রূপান্তরিত হবে। আবার ইউএসবির মতো ক্ষুদ্র এই ডিভাইসটি সরিয়ে নেওয়া হলে টেলিভিশন দেখা যাবে। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, মাত্র ২১ গ্রাম ওজনের এই ক্ষুদ্র কম্পিউটার ডিভাইসটি তৈরি করেছেন নরওয়ের প্রযুক্তিবিদেরা, যা টেলিভিশনকে কম্পিউটারে রূপান্তর করতে সক্ষম। ইউএসবি আকারের এ কম্পিউটারটির নাম দেওয়া হয়েছে `কটন ক্যান্ডি'। ডিভাইসটি তৈরি করেছে নরওয়ের এফএক্সআই টেকনোলজিস।নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, ইউএসবি `কটন ক্যান্ডি' হচ্ছে ক্ষুদ্রতম কম্পিউটারগুলোর অন্যতম। এ ইউএসবি ডিভাইসটি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনে কম্পিউটিং সুবিধা যোগ করতে পারে। টার্মিনাল সংযোগ হিসেবে বিভিন্ন ডিভাইসে ইউএসবির অপারেটিং সিস্টেম, ক্লাউড সার্ভিস এবং বিভিন্ন অ্যাপি্লকেশনও চালু করবে। এ প্রসঙ্গে এফএক্সআই টেকনোলজিসের প্রধান নির্বাহী বোর্গার ইওসলান জানিয়েছেন, `আমরা কম্পিউটার প্রযুক্তিকে ক্ষুদ্র ডিভাইস হিসেবে তৈরি করেছি। কটন ক্যান্ডির ফিচার হিসেবে রয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্টজ এআরএম প্রসেসর, কোয়াড কোর গ্রাফিক্স সেট, ওয়াই-ফাই, ব্লুটুথ ও এইচডিএমআই আউটপুট সুবিধা।' টেলিভিশনে কটন ক্যান্ডি যুক্ত করা হলে হাই ডেফিনেশন (এইচডি) প্রযুক্তিতে ভিডিও দেখা ও গেম খেলা যাবে। মোবাইল ফোনের অ্যাপি্লকেশনের সাহায্যে টেলিভিশনকে কম্পিউটারের বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া যাবে। চাইলে অ্যান্ড্রয়েডচালিত নোটবুক বা ডিভাইসের কিবোর্ড ব্যবহার করে কটন ক্যান্ডি চালানো যাবে।এফএক্সআই জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে কটন-ক্যান্ডি। এর দাম হবে ২০০ ডলারের চেয়েও কম।